Lakshmir bhandar money how to check payment online

Lakshmir Bhandar: মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে? জানুন পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি

0 minutes, 6 seconds Read

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা গত এপ্রিল মাস থেকেই কার্যকরী হয়েছে। রাজ্য সরকার, মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দিয়েছে। আর এবার মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে মে মাসের টাকা। রাজ্য সরকার চলতি বছরের বাজেটেই জানিয়েছিল যে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে। আর এক্ষেত্রে সাধারণ মহিলাদের ১,০০০ টাকা এবং তফসিলি ও অনগ্রসর জাতির মহিলাদের ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী জানা গেছে যে, প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক এই টাকা কারা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

কারা পাবেন এই টাকা?

পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি চালু করেছিল। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। রাজ্যে বসবাসকারী সকল মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। লোকসভা নির্বাচনের আগে KYC সংক্রান্ত কোনো ঝামেলা না থাকলে এই প্রকল্পের অধীনে নথিভুক্ত সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে যাবে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন – PM Kusum Scheme: কেন্দ্রীয় সরকারের নতুন ‘প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প’! মিলবে দেদার সুবিধা, আবেদন পদ্ধতি জেনে নিন

পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি

চলতি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট পেতে আপনি ঘরে বসেই ফোন কিংবা ল্যাপটপ ব্যবহার করে অনায়াসে দেখে নিতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকল কিনা। এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ এ যেতে হবে।

Lakshmir bhandar money how to check payment online

এরপর স্ক্রোল করে “Track Application Status” এ ক্লিক করে বক্সে আপনার অ্যাপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর লিখতে হবে। এরপর ক্যাপচা লিখে Search বিকল্পে ক্লিক করতে হবে।

এবার আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার সময় এই স্কিমে NAME, BENEFICIARY ID, APPLICATION ID দেখতে পারবেন। আর পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করলেই আপনি লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *